বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সহিংসতা বন্ধে ৫ দফা দাবি মাইনরিটি লইয়ার্স ইউনিটির

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ মাইনরিটি লইয়ার্স ইউনিটি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সহিংসতা বন্ধে পাঁচ দফা দাবি জানিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে আহ্বায়ক জে. কে. পাল, সদস্য সচিব সুমন কুমার রায় ও অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা বলেন, দেশজুড়ে সহিংসতা ও সাম্প্রদায়িক আক্রমণের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

সংগঠনের পাঁচ দফা দাবি হলো:

  1. সব হত্যাকাণ্ডের জুডিশিয়াল তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ।

  2. দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

  3. সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যানুপাতিক হারে সমঅধিকার এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল।

  4. ধর্মীয় অজুহাতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের শাস্তি; নির্বাচনের সময় ও পরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন।

  5. মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রয়োজন।