বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সরকার অনুমোদন দিল এলপি গ্যাসের ভ্যাট কমানোর, বাজারে আসছে সস্তা গ্যাস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 সরকার এলপি গ্যাসের ওপর আরোপিত ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টার পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম।

প্রেস সচিব জানান, এই সিদ্ধান্ত অনুযায়ী:

  • স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর অব্যাহতি দেওয়া হবে।

  • এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭.৫% ভ্যাট আরোপ করা হবে।

এর ফলে এলপি গ্যাসের ওপর বর্তমান করভার কিছুটা হ্রাস পাবে, যা বাজারে দাম কমাতে সহায়ক হবে। শফিকুল আলম আশা প্রকাশ করেন, এ পদক্ষেপ জনগণকে সরাসরি উপকৃত করবে এবং গ্যাসের ব্যয় হ্রাস পাবে।