বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪

ঢাকা, ১৭ মে, ২০২৪ রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় আজ নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন শ্রমিকের নিহত হয়েছে।
তারা হচ্ছে- আলতাফুর রহমান (৪০), অন্তর (২৫) ও মফিজুল ইসলাম।
ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের বাইরের দেয়ালে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্রমিক আলতাফুর রহমান (৪০) ও অন্তর (২৫)  মারা যায়। গুরুতর আহত অপর শ্রমিক মফিজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা নিউজ টিভি বাংলাকে বলেন, সবুজবাগের মায়াকানন এলাকায় র্নিমাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জন শ্রমিক মারা যায়। অপর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর ২ টা ৩০ মিনিটে মফিজুল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।