শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুন, ২০২৪

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি।