রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই জজের নাম অরুনাভা চক্রবর্তী।
বুধবার রাত পৌনে ৯টার দিকে তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।
জানা গেছে, পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তার পথরোধ করে। এরপর হুমকি-ধমকি দিয়ে মোবাইল নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫