বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি রবিউল বাশার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ মুহা. রবিউল বাশার

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কিছু আগে সংসদের ভেতরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংসদে উপস্থিতদের নজরে আসে।

অধিবেশনের সভাপতিত্বকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আলোচনার মাঝেই সংশ্লিষ্ট এমপিদের থামিয়ে দিয়ে বলেন, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন এবং দ্রুত চিকিৎসা সহায়তা প্রয়োজন।

পরিস্থিতি বুঝে সংসদে থাকা চিকিৎসককে দ্রুত সেখানে পাঠানো হয় বলে জানা গেছে। অসুস্থ এমপির শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংসদ সচিবালয় সূত্রে বলা হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।