বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সোমবার (২ মার্চ) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকার দিয়ে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হয়। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামত ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে ।