বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“সংসদে যা ইচ্ছা তাই করছে বিএনপি”—লাইভে কঠোর সমালোচনা হাসনাত আব্দুল্লাহর

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে সংসদে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিএনপি যা ইচ্ছা তাই করছে এবং আইন প্রণয়নও নিজেদের মতো করে পরিচালনা করছে।

হাসনাত অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলা হয়নি, যা জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

তিনি আরও বলেন, দেশের শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা সংসদে উপস্থাপন করা হলেও তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের বদলে উল্টো সুবিধা দেওয়া হচ্ছে, যা দেশের জন্য উদ্বেগজনক।

লাইভে তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশিত কাঠামোগত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি এবং সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার আত্মতুষ্টিতে ভুগছে।

নিজ এলাকার উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকির কথাও উল্লেখ করে তিনি বলেন, এসব চাপের মধ্যেও তিনি জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখবেন।