বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদে ন্যায়ভিত্তিক পরিচালনার আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জাতীয় সংসদকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া উচিত। জনগণ একটি কার্যকর, দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক সংসদ প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ন্যায়বিচার নিশ্চিত করার একটি প্রতীকী আসন। ডেপুটি স্পিকার তার বক্তব্যে যে নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ডেপুটি স্পিকার দায়িত্ব পালনে নিরপেক্ষভাবে সবার প্রাপ্য নিশ্চিত করবেন—এমনটাই আশা করে বিরোধী দল।

এ সময় তিনি ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নেওয়া সব ইতিবাচক পদক্ষেপে বিরোধী দল সহযোগিতা করবে