বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ঢাকার আশুলিয়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার আশুলিয়া ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হবে। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হিজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুরসহ সংশ্লিষ্ট সব এলাকায়।

এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহক গ্যাসবিহীন থাকবেন। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস