বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহজাহানপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ মে, ২০২৩

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। আটককৃতের নাম- সুমি খাতুন। আটকের সময় তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান  জানান, একজন মাদক কারবারি শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সুমি খাতুনকে ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, আটককৃত সুমি খাতুন দেশের সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

শাহজাহানপুর থানার মামলায় আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।