শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাস্টমস হাউসের পরিচালিত অভিযানে ওই সোনা উদ্ধার করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা (SQ 446) এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।