বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনে এখনও সিদ্ধান্ত হয়নি: পর্যটনমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল জানতে চান, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, “ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। তবে ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।