বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘শাকিব রাস্তার মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে’

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ঢালিউডে প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নায়িকার পথচলা শুরু হয়েছে এই নায়কের হাত ধরে। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, পূজা চেরিসহ অনেকে। 

 

শাকিব যখন যেই নায়িকার সঙ্গে বেশি কাজ করেছেন, ঢালিউডে সেই নায়িকার চাহিদাই সে সময় সবচেয়ে বেশি থেকেছে। যে কারণে চিত্রনায়িকা রাহা তানহা খান মনে করেন, শাকিব খান রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বর্তমান সময়ের এই চিত্রনায়িকা। শাকিবের সঙ্গে সিনেমায় সাইনিংয়ের পরেও কাজ করা হয়নি রাহার, বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে।

 

রাহা বলেন, ‘আমার জীবনে কয়েকবারই সুযোগ এসেছে শাকিব খানের সঙ্গে কাজ করার। তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি। যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টি আমার জন্য সোনার হরিণ নয়।’

রাহা বলেন, ‘আমার জীবনে কয়েকবারই সুযোগ এসেছে শাকিব খানের সঙ্গে কাজ করার। তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি। যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টি আমার জন্য সোনার হরিণ নয়।’