বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাকিব আমার বন্ধুর মতো : পূজা চেরি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুন, ২০২৪

গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে বেশ কয়েকজন তারকার সঙ্গে ভালো সময় কাটিয়েছেন ঢালিউড কিং। নায়িকাদের সঙ্গে নিয়ে র‌্যাম্পে হেঁটেছেন, মেতেছেন নাচ-গানেও। এদিন শাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমনিসহ আরও অনেকে।

প্রায় দুই বছর পর শাকিব খানের সঙ্গে পূজা চেরীর ঘনিষ্ঠতা আলাদাভাবে নজরে আসে অনেকের। মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে। অনেক দিন পর শাকিবের সঙ্গে দেখাসাক্ষাৎ হওয়াতে কেউ কেউ ধারণা করছেন, শাকিব-পূজার এই নতুন দেখাসাক্ষাৎ নিয়ে নতুন করে গুঞ্জন উঠতে পারে।

‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে অনেক বছর পর শাকিব খানের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে বলে জানিয়েছেন পূজা। কিন্তু শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে এ ধরণের কোনো গুঞ্জনকে মাথায়ই নেননি পূজা চেরি। তবে এ বিষয়ে শাকিব খান যেমন বিব্রত হয়েছিলেন, পূজা নিজেও ভয় পেয়েছিলেন।