শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের হয়ে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। সোমবার (১১ মার্চ) বিকেলে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলাম আশিকের ব্যবস্থাপনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী সাহাবউদ্দিন। বক্তব্য দেন ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, মহানগর যুবলীগের সহ-সভাপতি ও কাউন্সিলার আন্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল, শিবু প্রসাদ চৌধুরী, ডবলমুরিং থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সারোয়ার আসম বাপ্পা, মো. জহির, ইয়াকুব,হায়দার, ইমু, ওয়ার্ড যুবলীগ নেতা রফিকুল ইসলাম, নূর আলম টিপু, সৈয়দ, পাহাড়তলী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, প্রচার সম্পাদক সৌরভ পাল দূর্জয়, সদস্য সাদাফ ওসমান খান, জামালখান ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম সাধারণ-সম্পাদক জাবেদ আলম আলিফ,সাংগঠনিক সম্পাদক শিবলু দাশ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, তামজিদ শাহরিয়ার বুবন, রাফসান জামি, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, আবছার উদ্দিন রতন, সাখাওয়াত হোসেন প্রমুখ।