শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ০২টি পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২২), পিতা-মৃত নুর জামাল, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ২। মোঃ শিফাত (২১), পিতা-মোঃ কবির, সাং-মোহনপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ও ৩। মোঃ জনি (২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।