চট্টগ্রামে র্যাবের অভিযানে আনোয়ারা থানার হত্যা মামলার এক আসামি গ্রেফতার।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার হাজীগাঁও গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালক। ভিকটিম গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ১২০০ ঘটিকায় তার বাড়ির পার্শ্ববতী মবিনের গ্যারেজ হতে সিএনজি নিয়ে বের হয়। পরবর্তীতে সে বাড়িতে না ফেরায় পারিবারের সদস্য ও প্রতিবেশি লোকজন তাকে খুজতে থাকে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং দুপুরের দিকে ভিকটিমের পরিবার লোকমুখে জানতে পারে আনোয়ারা থানাধীন ৫নং বরুমছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেড়ীবাধ নামক এলাকায় একটি পুকুরে হাত, পা ও মুখ গামছা দ্বারা বাধা অবস্থায় জবাই ও বুকের নিচে ডান পাশে ছুরকাঘাত করা একটি অজ্ঞাত লাশ পরে আছে। পরবর্তীতে ভিকটিমের পিতা ভিকটিমের পরিহিত কালো টাউজার, হাফ প্যান্ট, কফি কালারের গেন্জি দেখে ভিকটিমের লাশ সনাক্ত করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।
এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মইজ্জারটেক এলাকার অভিযান পরিচালনা করে (০৭ মে) সন্ধা ৭ টার দিকে হত্যার সাথে জড়িত মামলার পলাতক আসামি মো. সুমন প্রকাশ সোহরাব আলীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন প্রকাশ সোহরাব আলী (৪৪), পিতা-মোঃ রাজু ওরফে ওসমান গনী, সাং-বাকলিয়া, থানা-বাকলিয়া, চট্টগ্রামের বাসিন্দা।
র্যাব আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।