বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এক বিজ্ঞপ্তিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানায়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার ডালপালা কাটার কাজের সুবিধার্থে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশপাশের এলাকাগুলোতেও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে। গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।