রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রেলস্টেশনে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফর্মে একদিনের কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি পরিত্যক্ত কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই ) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল রাতের দিকে ঘটনাস্থল থেকে একদিনের কন্যার নবজাতকের মরদেহটি উদ্ধার করি। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, কে বা কারা একটি পরিত্যক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে রেললাইনের পাশে ওই কন্যা নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।