বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।