বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রেমিটেন্সে দেশ সেরাদের তালিকাভূক্ত চট্টগ্রামের রাহী হলেন সিআইপি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রেমিটেন্সে দেশ সেরাদের তালিকাভূক্ত চট্টগ্রামের রাহী হলেন সিআইপি

সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান রাহী ওভারসীজ ও আরব আমিরাত (ডুবাই) এর অন্যতম ট্রাভেল এজেন্সি ব্যাবসা প্রতিষ্ঠান রাহী ওনান এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার চট্টগ্রাম (চন্দনাইশের-সাতকানিয়া আংশি -১৪) আসন থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম রাহী।

গত সোমবার (১৫ ডিসেম্বর) জানতে চাইলে দৈনিক বর্তমান কথাকে রাহী ওভারসীজ সূত্র জানাযায়,দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক আয়ে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় এবার সিআইপি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম রাহী।

তিনি সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয়ে শীর্ষ স্থানে থাকায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরে আগামী ২০২৬ ও ২০২৭ দুই বছর সময়ের জন্য সম্মানজনক (Commercially Important Person) সিআইপি মর্যাদায় ভূষিত হয়েছেন।

সিআইপি মর্যাদায় ভূষিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম রাহী বলেন,
সিআইপি হিসেবে মনোনীত হওয়ায় আমি মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সম্মানজনক স্বীকৃতির জন্য।
এই স্বীকৃতি একান্তভাবে আমার ব্যক্তিগত অর্জন নয় বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী, কর্মকর্তা,কর্মচারী, ও ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁদের নিরলস শ্রম, আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া এই সম্মান অর্জন সম্ভব হতো না।
আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি আমাকে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা