বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রেজাউল করিম পেশায় সাংবাদিক, বছরে আয় ৭ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

রেজাউল করিম পেশায় সাংবাদিক, বছরে আয় ৭ লাখ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মো. রেজাউল করিমের পেশা সাংবাদিকতা ও লেখক। তার বছরে আয় ৭ লাখ টাকা ও সম্পদ ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকা। তার স্বর্ণসহ বিভিন্ন ধাতুর ২৫ ভরি গহনা রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। রেজাউল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের প্রাণভগবতীপুর গ্রামের হোছাইন আহমদের ছেলে।

হলফনামায় উল্লেখ করা হয়, রেজাউলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এ ছাড়া, ৭২টি মামলা থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তিনি পেশায় সাংবাদিক ও লেখক। মনোনয়নপত্র দাখিলের দিন তার কাছে নগদ ৩ লাখ ২৯ হাজার ২৯৮ টাকা ছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার ১ লাখ ১৮ হাজার ৭৪১ টাকা রয়েছে। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ারে তার ৬ লাখ ২৫ হাজার টাকা রয়েছে। স্বর্ণসহ অন্যান্য মূলবান ধাতুর তৈরি ২৫ ভরি ওজনের গহনা রয়েছে। তার ৫০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য ও ৬০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকা এবং বর্তমান মূল্য ১১ লাখ ৪৩ হাজার ৩৯ টাকা।

রেজাউল করিমের সম্পদ ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকা। তার বার্ষিক আয় ৭ লাখ টাকা। সবশেষ তিনি ২০ হাজার টাকা আয়কর দিয়েছেন।