মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে প্রচারিত সংবাদ সত্য নয়।

এ সময় তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সাংবাদিকদের সম্পৃক্ত করে একটি সমন্বিত অভিযান শুরু হয়েছে। শুধু আইন বা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ।

তিনি আরও বলেন, মাদকবিরোধী প্রচারণায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি মানুষকে সচেতন করতে পারলেই মাদকের ভয়াবহতা কমানো সম্ভব হবে।