শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

২২ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রলি ব্যাগের ভিতরে করে মাদক বহন কালে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মারুফা খাতুন (২১) বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি ট্রলি ব্যাগ, ০২টি মোবাইল ফোন ও নগদ-১,৭৩০/- (এক হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিলা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।