বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীর কোতয়ালীতে দূর্ধষ চুরি গ্রেফতার ১ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ডিএমপি ঢাকার কোতয়ালী থানাধীন রমাকান্ত নন্দী লেন ৬ষ্ঠ তলা ভবনে চুরি যাওয়া মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ২৩ তারিখ স্বর্ণালংকার, ইলেক্ট্রনিক্স ও জামা-কাপড় যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ  টাকা সরিয়ে ফেলে। এ ঘটনায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানার মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করেগ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি শ্রী উত্তম কুমারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।