বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের বৈশ্বিক রূপান্তর এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজধানীর উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বিদেশি অংশীদারদের বিভ্রান্ত করার চেষ্টা, হুমকি, অপপ্রচার, ভাঙচুর এবং সাইবার হামলার অভিযোগ তুলে ধরেন।
বক্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বা DPP উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার কাজ চলছে। তবে এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত নাফিসা আফরিন চৌধুরী শেফা এবং একেএম মইনুল ইসলাম রবিন বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালায় এবং কিছু বিদেশি অংশীদারদের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠায়, পাশাপাশি প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণ ও বিভিন্ন ধরনের হয়রানির কথা বলেন বক্তারা।
এ ধরনের অপপ্রচার ও হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে দেশের গার্মেন্টস খাতের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।