শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪০

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ জুন, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৩ গ্রাম ৩৫৫ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল,  ৮৫৬ পিস ইয়াবা ও ৩৩ কেজি ৪৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ জুন ২০২৩ (রবিবার) সকাল ছয়টা থেকে আজ ১২ জুন ২০২৩ (সোমবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০ টি মামলা রুজু হয়েছে।