ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আইন সংক্রান্ত ঘটনায় জড়িত দুই শিশুকেও আটক করা হয়।
রোববার (৫ এপ্রিল) শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পুরাতন হত্যা মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকে আটক করা হয় এবং অভিযান চলাকালীন তাদের হেফাজত থেকে ২ গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।