বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি আক্তার মিয়ার হাটের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী হায়দার, মোহাম্মদপুর ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম হুজুরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট, সংগঠনের বিভিন্ন কর্মসূচি এবং দাঁড়িপাল্লার পক্ষে গণসমর্থন বৃদ্ধির আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।