বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিতে মা-ছেলে গুরুতর আহত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-এর রাঙ্গুনিয়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসমান ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের সদস্যরা জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে এলো