বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাইডারদের সম্মান জানাতে ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ’ আয়োজন করল ফুডি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম Foodi তেজগাঁওয়ের রহমান’স রেগনাম সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে আয়োজন করেছে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ’।

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধে অসাধারণ পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য ১০০-এর বেশি ডেলিভারি রাইডারকে সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ত সময়ের পারফরম্যান্সকেও মূল্যায়নে অন্তর্ভুক্ত করা হয়।

শীর্ষ পারফর্মিং রাইডারদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে ছিল ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট, হোটেল থাকার সুবিধা, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ নানা প্রিমিয়াম গিফট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পুরস্কার তুলে দেন ফুডি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান। তিনি বলেন, রাইডাররাই কোম্পানির সেবার মূল ভিত্তি, তাই তাদের স্বীকৃতি ও সম্মাননা দেওয়া নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, ফুডি শুধু ফুড ও গ্রোসারি ডেলিভারিতেই নয়, বরং সার্ভিসের মান উন্নয়ন এবং রাইডারদের কল্যাণে দীর্ঘমেয়াদী অঙ্গীকার নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের দ্রুতবর্ধনশীল কুইক-কমার্স ও লজিস্টিক খাতে ডেলিভারি পার্টনারদের অবদানকে আরও দৃশ্যমান ও স্বীকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।