বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির নিয়োগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

  • তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই
  • নিয়োগ প্রজ্ঞাপন ১৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়েছে।
  • রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক

নিয়োগের শর্তাবলী:

  • যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ।
  • অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
  • নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র অনুযায়ী প্রযোজ্য।
  • প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে।

পটভূমি:
গত ১২ ডিসেম্বর ওমর বিন হাদির ছোট ভাই শহীদ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষ করার পর বহনকারী অটোরিকশায় যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান

এই নিয়োগে ওমর বিন হাদি এখন যুক্তরাজ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হবেন।