গত ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৪:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-০৯ এর সহযোগীতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন নতুন বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-১৩/০৫/২০১৬ ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩২৬/৩০৭/৩০২/
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বিগত ১৩ মে ২০১৬ খ্রিঃ তারিখ পূর্ব শত্রুতার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে গ্রেফতারকৃত নোমানসহ ১৮-২০ জন আসামিগন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়ার সরসপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে অতর্কিত আক্রমন করে। এ সময় আসামিরা চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জাহাঙ্গীর হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং-০৬, তারিখ-১৩/০৫/২০১৬ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩২৬/৩০৭/৩০২/
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।