বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোহাম্মদপুরে কৃষিপণ্য আড়তে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রায়েরবাজারের সাদেক খান কৃষি আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাতে লাগা এই আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তাদের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

বাজারটির মালিকপক্ষের একজন প্রতিনিধি রাজেশ খান জানান, সাদেক খান কৃষি আড়তে মূলত বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ ও পাইকারি বিক্রি করা হতো। রাত প্রায় তিনটার দিকে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।