শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী এলাকায় র‌্যাবের অভিযানে ৫৩,২৮৯ পিস আতশবাজিসহ ০১ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গতকাল ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ২২:০০ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন বাঘিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫৩,২৮৯ (তেপ্পান্ন হাজার দুইশত ঊননব্বই) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- আঃ আজিজ মৃধা, সাং-বায়হাল, ইউপি-যশলং, থানা-টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।