সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ অভিযান চালিয়ে লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে। তিনি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতী (৩৫) লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল বয়াতি ।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ফরহাদ বয়াতীর নামে একটি সিআর ওয়ারেন্ট ছিল। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।