বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুদ্রণ ত্রুটির কারণে ৫০তম বিসিএস প্রিলিমিনারির কিছু প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ) প্রবেশপত্রে মুদ্রণ ত্রুটি ধরা পড়ায় নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে থাকা কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্রে মুদ্রণ ত্রুটি দেখা গেছে। সংশ্লিষ্ট পরীক্ষ