বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুজিবনগরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৩ কর্মী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মুজিবনগরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৩ কর্মী
মেহেরপুরের মুজিবনগরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ২৩ জন কর্মী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দীন আহমেদ খানের নির্বাচনী পথ সভায় তারা যোগদান করেন।

এ সময় নতুন যোগদানকারীদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

যোগদানকারীরা হলেন, ভবানীপুর গ্রামের আব্দুল জব্বার, ইসরাফিল আলী, শহিদ উদ্দিন, ফয়সালর আলী, মিরাজুল ইসলাম, নুর ইসলাম, ইমাদুল, মনি, আব্দুস সোবাহান, জমশেদ আলী, ইদ্রিস আলীসহ মোট ২৩ জন।

মাওলানা তাজউদ্দিন আহমেদ খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে। তাদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

এ সময় মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাও. মো. খানজাহান আলী, জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।