বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিলারের সঙ্গে ভিডিও দেওয়ায় ভারতে তরুণীকে ধর্ষণের হুমকি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। সেদিন রাতেই প্রোটিয়াদের জয়ের নায়ক ডেভিড মিলারের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে প্রিন্সি পারিখ। এরপরই থেকেই ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি।

ভিডিও ভাইরাল হওয়ার পর পারিখ জানিয়েছেন, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি এবং শারীরিক অবমূল্যায়নের বার্তা পাঠানো হয়েছে। নিরাপত্তার কারণে তিনি ভিডিওটি ফেসবুক থেকে মুছে দিয়েছেন। যদিও এটি এখনও ইনস্টাগ্রামে রয়েছে। পুলিশে অভিযোগ করার পরিকল্পনা করছেন পারিখ।

ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে হেরে যায় ভারত। ডেভিড মিলার দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন। মাত্র ৩৫ বল খেলেন মিলার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন ডিউওয়াল্ড ব্রেভিস। ডানহাতি এই ব্যাটার করেন ৪৫ রান।

সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান দক্ষিণ আফ্রিকার ম্যাচ জেতার কৌশলকে প্রশংসা করে বলেন, “তিন উইকেট হারানোর পর ভারতের বুমরাহ দারুণ বোলিং করছিলেন। কিন্তু মিলার তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সমর্থন করেছেন। এরপর ব্রেভিসের সঙ্গে পার্টনারশিপ ম্যাচের ফলাফল নির্ধারণ করেছে।’’

প্রশংসার পাশাপাশি পাঠান ব্রেভিসের ইনিংসের ধৈর্যও তুলে ধরেন তিনি। “রান রেট ১৮০ থাকা সত্ত্বেও ব্রেভিস প্রথমে দেখে-শুনে খেলেন এবং মিলারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেন।’

এই ম্যাচের পর ভারতের সুপার এইটে উঠার সমীকরণ বেশ জটিল হয়েছে। এমতাবস্থায় প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলারের সঙ্গে পোস্টে করা আরজে প্রিন্সি পারিখের ভিডিওটি ভালোভাবে নেয়নি ভারতীয় সমর্থকরা।