বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়োগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশ অনুযায়ী:

  • সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েব-কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ) এ পদায়ন করা হয়েছে।

  • সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানা-কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ) এ পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, জনস্বার্থে এই পদায়নের আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।