বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) একটি বাসা থেকে সানজিদা ইসলাম মিম (১৯) নামে কলেজছাত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। তিনি মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মিমের একটি প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে অভিমান করে তিনি তার ঘরে দরজা বন্ধ করে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে।