বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিজাফ বিজয় সংবর্ধনা ২০২৫ গুণিজন সম্মাননা ও শরৎ সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ই ডিসেম্বর রোববার বিকেলে নানান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বরেণ্য গুণিজন, সাংস্কৃতিক, চলচ্চিত্রের ব্যক্তিত্ব, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ।
এ সময় লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড যারা গ্রহণ করেন, বাংলাদেশের কিংবদন্তি শিল্পী জগতের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী, অভিনেত্রী দিলারা জামান।

বিশেষ জুরি বোর্ড অ্যাওয়ার্ডে সম্মানিত হন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, সংগীতশিল্পী মনির খান, সুরকার ও গীতিকার কাজী ফারুক বাবুলসহ সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের একাধিক কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুন্নবী মৃধা, সুপার হিরো ডিএ তায়েব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীসহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের আরো অনেকে উপস্থিত ছিলেন।

শরৎ সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।