শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাহফিজুল-মিজানের ব্যাটে লড়াকু সংগ্রহ ব্রাদার্সের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমানের ফিফটিতে ভর করে ২৬২ রানের লড়াকু পুঁজি পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এদিন টস জিতে আগে ব্যাটিং করে দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও ইমতিয়াজ হোসেনের ব্যাটে দারুণ শুরু পায় ব্রাদার্স। দলীয় ৯৯ রানের মাথায় ইমতিয়াজ ৫০ রান করে ফিরে গেলেও অপরপ্রান্ত আগলে রাখেন রবিন। মিজানুরকে সঙ্গে নিয়ে ৭৩ রানের একটি জুটি গড়েন তিনি।

ব্যক্তিগত ৮৪ রানে মাহফিজুলের ইনিংস থামলে এরপরের গল্পটা মিজানুর রহমানের। তার ৭৬ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬২ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। জয়ের জন্য ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রয়োজন ২৬৩ রান।
বল হাতে বেশ সবচেয়ে খরচে ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী পেসার মারুফ মৃধা। ১০ ওভারে ৬১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন ধানমন্ডির এই পেসার। এ ছাড়া কামরুল ইসলাম রাব্বি দুটি, সানজামুল ও হাসান মুরাদ একটি করে উইকেট নিয়েছেন।