বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ১০ নৌ ফ্লাইট ক্রু নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ায় প্রশিক্ষণ সেশনের সময় মঙ্গলবার দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ এবং বিধ্বস্ত হয়ে ১০ নৌ ফ্লাইট ক্রু নিহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সিনিয়র অপারেশন কমান্ডার সুহাইমি মোহাম্মদ সুহাইল বলেছেন, ‘ফ্লাইট প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এর ১০ জন ক্রু’র সকলেই নিহত বলে মেডিকেল অফিসাররা নিশ্চিত করেছেন।’