শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালদ্বীপ বিএনপির দোয়া

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতাকল শুক্রবার রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এ সসয় শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন‍্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের লড়াইকে খুনি শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা পূর্ণ উদ্ধার করেছে। দেশের জনগণ যুগে যুগে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তাদের নাম। আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপি দলীয় সব কর্মসূচি অতীতের মতো পালন করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান, ক্রিয়া সম্পাদক মো. মামুন, সহ ক্রিয়া সম্পাদক সুফি আহমেদ, মনির হোসেন, খায়রুল আমিন, করিম রানা, মো. মামুন, মো. পিয়াস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।