বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালদ্বীপের বিমানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মালদ্বীপের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ আমিন-এর সঙ্গে সাক্ষাৎ করে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়া‌রি) মালের বাংলাদেশ হাইকি‌মশন এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ আমিন-এর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ–মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণে অগ্রগতি নি‌য়ে তারা আলোচনা ক‌রে‌ছেন।