বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের মৃত্যুদণ্ড স্থগিত রাখায় ধন্যবাদ প্রকাশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ইরানের সরকার ৮০০-এর বেশি রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইরান তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে আমার সম্মান পেয়েছে।”

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় ট্রাম্প জানান, ইরানের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান জানাচ্ছেন। তাঁর নিজের সোশ্যাল মিডিয়াতেও ট্রাম্প লিখেছেন, “ধন্যবাদ ইরান।”

উল্লেখযোগ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে ধর্মীয় শাসনের বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়। বর্তমানে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা কমেছে এবং জনজীবন তুলনামূলকভাবে স্বাভাবিক হচ্ছে। তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা এখনও অব্যাহত রয়েছে।

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিক্ষোভে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৭৯৭, যা বাড়ছে। ট্রাম্পের এই ধন্যবাদ ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমে এসেছে।

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভিও মার্কিন প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন।