মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।

বৃহস্পতিবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ (নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন) পরিদর্শন শেষে ৫ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশসহ সমৃদ্ধি কামনা করেন তিনি।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন মাহমুদ, এলজিইডি অফিসের সার্ভেয়ার মুহতাসিম বিল্লাহ, প্রধান শিক্ষক রেজাউল হকসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।