সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নওগাঁর মান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫),রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) এবং সুজন আলী (২৩)।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে গত শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মনসুর রহমান আরও বলেন, শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে একটি অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।